বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
পাবনায় অবৈধভাবে মজুত ৪৬৬ বস্তা সার জব্দ, জরিমানা গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা ‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপির, সত্যিই কি বদলে যাচ্ছে রাজ্যটির নাম নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শিপন ৩ দিনের রিমান্ডে পুলিশে অভ্যন্তরীণ নজরদারি: দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, একজন হেফাজতে, নজরদারিতে অনেকে শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা বাংলাদেশের ওপর নতুন মার্কিন শুল্ক হতে পারে ১৮% পর্যন্ত

অ্যান্ড্রয়েডের একাধিক সংস্করণে নিরাপত্তাত্রুটি

অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম। যেটি পরিবর্তিত লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বর্তমানে গুগল এটির উন্নয়ন করছে। অ্যান্ড্রয়েড বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত স্মার্টফোন অপারেটিং সিস্টেম সফটওয়্যার। সম্প্রতি সেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একাধিক সংস্করণে নিরাপত্তাত্রুটির সন্ধান পেয়েছে গুগল।

ব্যবহারকারীদের সিভিই-২০২৪-৩২৮৯৬ নামের এই ত্রুটি থেকে রক্ষা করতে, অ্যান্ড্রয়েডে চলা সব যন্ত্রের জন্য জরুরি নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এমনকি সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে সেটি সবাইকে দ্রুত ব্যবহারের পরামর্শ দিয়েছে গুগল।

গুগলের তথ্যমতে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফ্রেমওয়ার্ক কমপোনেন্টে থাকা সিভিই-২০২৪-৩২৮৯৬ নামের ত্রুটিটি ক্ষতির মাত্রা বিবেচনায় বেশ ভয়ংকর। আর তাই সাইবার অপরাধীরা ত্রুটিটি কাজে লাগিয়ে সহজেই অ্যান্ড্রয়েডে চলা স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটার থেকে তথ্য চুরি করতে পারেন।

অ্যান্ড্রয়েডের একাধিক সংস্করণে এই ত্রুটি থাকায় ব্যবহারকারীরা যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন। তবে এরই মধ্যে এই ত্রুটি কাজে লাগিয়ে সাইবার হামলার কোনো ঘটনা ঘটেছে কি না, তা এখনও জানায়নি গুগল। পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নতুন নিরাপত্তা প্যাচটি নামিয়ে ব্যবহার করা যাবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: