শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

শিরোনাম

সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার গ্রেপ্তার

র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে নাশকতা এবং বিএনপি কার্যালয় ভাংচুরের পৃথক দুটি মামলার প্রধান আসামি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ জানান, নাশকতা মামলার আসামি সাবেক এমপি নায়েব আলী শহরের আরাপপুর জামতলা এলাকার তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট আওয়ামী লীগের শান্তি মিছিল থেকে ঝিনাইদহ বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এ ঘটনায় সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি ছিলেন সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: