শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

নেত্রকোণায় ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ

নেত্রকোনার কলমাকান্দায় চোরাকারবারির গুদামে অভিযান চালিয়ে ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে যৌথবাহিনী। এসব চিনির মূল্য ১৮ লাখ টাকা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের উমরগাও নতুন বাজার গ্রামে চোরাকারবারি মো. আনোয়ার ইসলামের গুদামে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়।

নেত্রকোনা সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

যৌথবাহিনী সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ পথে আনা ভারতীয় চিনি গুদামে মজুদ করে রাখা হয়েছে। এমন গোপন সংবাদে উপজেলার উমরগাও নতুন বাজার গ্রামে চোরাকারবারি আনোয়ার ইসলামের গুদামে অভিযান চালায় কলমাকান্দা ক্যাম্পের ক্যাপ্টেন মো. আসিফ প্রামানিক নুহাসের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল। অভিযানে গুদামে থাকা চোরাচালানের ৩৫০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়। এসব চিনির বাজার মূল্য ১৮ লাখ টাকা বলে জানায় যৌথবাহিনী।

জব্দকৃত চিনি বিজিবির কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওই সেনা কর্মকর্তা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: