মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিন্ডিকেটের সুপারিশ ক্যাশলেস ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের শোভাযাত্রা-আলোচনা সভা ক্ষমতার মোহে দেশে নাশকতা করছেন শেখ হাসিনা: রিজভী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলেই গ্রেপ্তার হবে পলাতক আসামিরা সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মালয়েশিয়া থেকে ঢাকার ‘অপরাধ নিয়ন্ত্রণ করতেন’ সুইডেন আসলাম ‘আকভান’ আসেনি: তবু কেন এত্ত ক্ষতি তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই আইসিইউতে শনাক্ত জীবাণুর ৯৩% বহু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী বাংলাদেশ ও নেপাল থেকে কৃষি শ্রমিক নিচ্ছে জাপান

কবি নজরুলের অধ্যক্ষ হলেন হাবিবুর রহমান

পুরান ঢাকার ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজের ৫১ তম অধ্যক্ষ হলেন অধ্যাপক মোহম্মদ হাবিবুর রহমান। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে অধ্যক্ষর কার্যালয়ে নতুন অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় কলেজের উপাধ্যক্ষ মো. ছালেহ আহমেদ ফকিরসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

গত ১১ আগষ্ট সাবেক অধ্যক্ষ আমেনা বেগম শিক্ষার্থীদের জোরালো আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। এরপর দীর্ঘ এক মাস উপাধ্যক্ষ ছালেহ আহমেদ ফকির কলেজ প্রশাসনিক দায়িত্ব পালন করেন। আজ নতুন অধ্যক্ষ হিসেবে হাবিবুর রহমান দায়িত্ব নেন। এর আগে তিনি ইডেন মহিলা কলেজের ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

নতুন অধ্যক্ষকে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করছেন। তারা জানান, আমরা আমেনা বেগমের পুনরাবৃত্তি চাইনা। নতুন অধ্যক্ষ আমাদের ক্যাম্পাসকে নতুনভাবে সাজাবেন এটাই আমাদের চাওয়া। কলেজে সার্বিক উন্নয়ন ও সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা চলমান থাকতে অধ্যক্ষকে ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে কলেজ ক্যাম্পাসকে এগিয়ে নেওয়ার দাবি জানান তারা।

এ সময় নবনিযুক্ত অধ্যক্ষ মোহম্মদ হাবিবুর রহমান বলেন, কলেজের সার্বিক কাঠামো গত উন্নয়ন ও সংস্কারে কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এছাড়া একাডেমিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নেওয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: