শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ঝিনাইদহে প্রাইভেটকার গাড়ি থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত সিদ্দিক সর্দারের ছেলে মো. সাহের ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দোয়ারপাড়া গ্রামের ফিরোজ আলীর ফারুক হোসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ জানান, কালীগঞ্জ থেকে পুলিশের উপ-পরিদর্শক সাজ্জাদ নিজের ব্যবহৃত প্রাইভেটকারে করে ফেনসিডিল নিয়ে মাগুরা যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল হাট গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসায়। চেকপোস্ট থেকে ওই প্রাইভেটকারটি আটকে তল্লাশি চালিয়ে এক হাজার ২০১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আটককৃতদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।