বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক রেজাউল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭ম ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব শাহিনুর ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১০ (১) ধারা অনুযায়ী ড. রেজাউল করিমকে উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হলো। তার এ নিয়োগের মেয়াদ হবে ৪ বছর, যা কার্যকর হবে যোগদানের তারিখ থেকে। তিনি তার অবসর পূর্ববর্তী পদে প্রাপ্ত সমপরিমাণ বেতনভাতাসহ অন্যান্য সুবিধা ভোগ করবেন।

ড. মো. রেজাউল করিম পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে কর্মরত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

ড. রেজাউল করিম তার শিক্ষাজীবন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যেখানে তিনি সামাজিক কল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০৮ সালে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

উল্লেখ্য, ড. রেজাউল করিম দীর্ঘদিন ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত থেকে শিক্ষা ও সমাজবিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তার নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও প্রত্যাশা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: