মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

শিরোনাম
টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক তিন দিনে ৫৫ দলের সঙ্গে সংলাপ করবে ইসি, কোন দল কবে কমলগঞ্জে ঐতিহ্যবাহী রাখাল নৃত্যের ছন্দে মণিপুরীদের রাস উৎসবের সূচনা সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির দেশের ৫৫ রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি, তারিখ ঘোষণা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী জিন, জাদু ও বদনজর থেকে সুরক্ষার জন্য ৩৩ আয়াত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী

শেরপুরের সব থানার ওসিকে বদলি

শেরপুরের পাঁচ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির নির্দেশনা জারি করা হয়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) রাতে অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিকের সই করা প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়ে জানানো হয়।

প্রজ্ঞাপনে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত কর্মস্থলে যোগ দেওয়ার কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে হাইওয়ে পুলিশ, নকলা থানার ওসি মো. আব্দুল কাদের মিয়াকে সিআইডি, ঝিনাইগাতী থানার ওসি বশির আহামেদ বাদলকে সিআইডি, শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকীকে সিআইডি ও নালিতাবাড়ী থানার ওসি মো. মনিরুল আলম ভূঁইয়াকে সিআইডি পুলিশে বদলি করা হয়েছে।

শেরপুরের পাঁচটি থানার ওসিদের গত নির্বাচনের আগে এক থানা থেকে অন্য থানায় পরিবর্তন করা হয়েছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক আহত হন। এরপর গত ১০ সেপ্টেম্বর সেখানে নতুন ওসি হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম যোগদান করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: