শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন মোল্ল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কোলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আয়ুব হোসেন মোল্ল্যা কোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও দুইবারের নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে থানা পুলিশের একটি টিম কোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে আয়ুব হোসেনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় অগ্নিসংযোগ ভাঙচুর অভিযোগের দুটি মামলা রয়েছে। শনিবার তাকে ঝিনাইদহ আদালতে পাঠানো হবে।