শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

ময়মনসিংহে অস্ত্রসহ ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহে অস্ত্রসহ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপরে ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের সুতারপাড়া বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি ধারালো লম্বা ছোরা ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি অ্যাম্বুলেন্স জব্দ করা হয়।

দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার পাড়াইল এলাকার জিয়াউল ইসলামের ছেলে জসিম মিয়া (২১), মধ্যবাড়েরা এলাকার ছাদেক আলীর ছেলে স্বাধীন মিয়া (১৯), নগরীর মাসকান্দা স্টাফ কোয়াটার এলাকার হান্নান মন্ডলের ছেলে প্রিন্স অনিক মন্ডল (১৯), মৃত কাশেম আলীর ছেলে ফজলে রাব্বী (২১), চরপাড়া এলাকার আবুল কালামের ছেলে মো. আবু নাঈম (১৯) ও ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ বাজার এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. জাহিদ হাসান (১৯)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অ্যাম্বুলেন্স নিয়ে ডাকাতির জন্য সংগঠিত হওয়ার সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। তাদের ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: