শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

পদ্মার পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে সাড়ে ৩ হাজার বিঘা জমির ফসল

নাটোরের লালপুরে পদ্মা নদীতে দ্বিতীয় দফায় আকস্মিক পানি বৃদ্ধিতে চরাঞ্চলের সাড়ে ৩ হাজার বিঘা জমির ফসল পানিতে তলিয়ে গেছে। আগামী পাঁচ থেকে সাত দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ঈশ্বরদী হার্ডিং ব্রিজ পয়েন্টে পানির লেভেল ১২ দশমিক ৩২ মিটার উঠেছে। সেই হিসেবে বর্তমানে লালপুরে পদ্মার পানি বিপদ সীমার দেড় মেটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত দুইদিনে পদ্মায় পানি বৃদ্ধিতে লালপুরের বিলমাড়ীয়া ইউনিয়নের নওশারা সুলতানপুর, চাকলা বিনোদপুর, দিয়াড়শংকরপুর, আরাজি বাকনাই, রসুলপুর ও মোহরকয়া আংশিকসহ প্রায় ১৮টি চর এলাকা প্লাবিত হয়েছে।

বিলমাড়ীয়া গ্রামের কৃষক মুনতাজ আলী বলেন, আমার তিন বিঘা জমির মুলা ও বেগুনের আবাদ তলিয়ে গেছে।

আরাজি বাকনাই চরের আরেক কৃষক আলাল আলী বলেন, আমার মুলা, গাজর বেগুনসহ প্রায় সাড়ে ৪ বিঘা জমির ফসল ডুবে গেছে।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, লালপুরে পদ্মার পানি বৃদ্ধিতে ৪১০ হেক্টর আখ, ৪৫ হেক্টর শাকসবজি, ১০ হেক্টর কলা এবং ১০ হেক্টর মাসকালাই পানিতে তলিয়ে গেছে।

এদিকে, চরাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় গোখাদ্য সঙ্কটে বিপাকে পড়েছে এখানকার গরু মহিষ খামারিরা।

ইলশামারী চরের খামারী আরিফ মন্ডল বলেন, গরু মহিষ নিয়ে চরম দুর্ভোগে আছি কোথাও কোন ঘাষ নেই সব তলিয়ে গেছে।

বিলমাড়ীয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য, লাল মোহম্মদ বলেন, গত দুদিন আকস্মিক পানি বৃদ্ধিতে আমার ওয়ার্ডের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ফসলি ক্ষেত। নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে প্রায় পাঁচশ পরিবার পানি বন্দি হয়ে যাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা, প্রীতম কুমার হোড় বলেন, নদীর পানি কমে যাওয়ায় কৃষকরা নতুন করে ফসল আবাদ করছে। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় বীজতলা ডুবে গিয়েছে।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দিয়েছি। কৃষি বিভাগ চর এলাকায় গিয়ে কাজ করছে। ফসলের ক্ষতির তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: