মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

শিরোনাম
পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী ‘পালিয়ে যাব না’ বলে যে পালায়, সে ‘আসি আসি’ বলেও আসবে না: হাসনাত আবদুল্লাহ ছোট পর্দায় চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চের সঙ্গে থাকছে ক্রিকেটের লড়াই ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ২৯ নভেম্বর নওহাটায় আছে ‘পঙ্খীরাজ’, হয় মাটি-পানি পরীক্ষা, হাসি ফুটছে কৃষকের মুখে শেখ হাসিনা ‘পালায় না’ বলেও পালিয়েছেন, ফেরার কথা কেউ বিশ্বাস করে না: দুদু ঢাবিতে পরিবেশ পরিকল্পনা ও টেকসই উন্নয়নে মাস্টার্স, আবেদনে যোগ্যতা কী কী এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে জরুরি সভা ২৬ নভেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনে ৭ম ও ৯ম গ্রেডে চাকরির সুযোগ

ময়মনসিংহে অধ্যক্ষ ইদ্রিস আলী সিন্ডিকেটের বিচার দাবি

ময়মনসিংহের মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ আলী ইদ্রিস, সহযোগী অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান

শাহ মুহাম্মদ মাহফুজুল বারী এবং গ্রন্থাগারিক হায়দার আলীর দুর্নীতির বিচার দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে মুক্তাগাছা প্রেসক্লাব ও শহীদ স্মৃতি সরকারি কলেজের সামনে শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- শিক্ষার্থী ও সমন্বয়ক রেজাউল করিম জনি, আবু সাইদ, মির্জা মাহফুজ, মাহবুব হাসান রুমেল, মোকাররম হোসেন, তামিম হাসান এবং মারিয়াসহ অন্যরা।

শিক্ষার্থীরা বলেন, ২০১৯ সাল থেকে অধ্যক্ষ ইদ্রিস আলী স্যার যোগদানের পর ভর্তি ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার পাশাপাশি নানা প্রভাব খাটিয়ে আসছেন। সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকার তার মেয়ের জামাতা মনিরের দাপটে কলেজটিকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছেন। আমরা দুর্নীতিবাজ অধ্যক্ষকে আর দেখতে চাই না।

অভিযুক্ত তিন শিক্ষক গত পাঁচ বছরে ভর্তি ও ফরম পূরণ খাতেই হাতিয়ে নিয়েছেন দুই কোটি ৬১ লাখ ৬০ হাজার টাকা। এছাড়াও বিভিন্ন সময় কলেজ ফাণ্ড থেকে ছাত্রনেতাদের নামে ভুয়া বিল ভাউচার বানিয়ে টাকা তুলে আত্মসাত করেন অধ্যক্ষ। অভ্যন্তরীণ পরীক্ষা পরিচালনা কমিটির কাছে চাঁদা দাবিসহ রাত ৮টা পর্যন্ত অকারণে শিক্ষিকাদের নিজ কক্ষে বসিয়ে রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। করোনাকালে এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীদের ফরম পূরণ বাবদ নেওয়া অর্থের অব্যয়িত

অংশের বেশিরভাগ টাকা শিক্ষার্থীদের না দিয়ে আত্মসাত করেছেন। প্রতিবাদ করায় গণিত বিভাগের সহকারি অধ্যাপক শফিকুল ইসলামকে অন্যত্র বদলি করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: