শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা নওগাঁয় আটক

ভারতে পালানোর জন্য নওগাঁয় আত্মীয়ের বাড়ি এসে আব্দুল্লাহ আল আহসান (২৪) নামে চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতা পুলিশের হাতে আটক হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলীর নেতৃত্বে যৌথবাহিনী তাকে আটক করে।

আটক আব্দুল্লাহ চট্টগ্রাম মহানগরীর চাটগাঁ থানার বহদ্দারহাট বাড়ইপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রামের চান্দগাঁও ৬নং পূর্ব ষোলশহরের ওমর আলী রোডে বসবাস করেন। তিনি চান্দগাঁও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। প্রাথমিকভাবে আব্দুল্লাহ স্বীকার করেছেন যে, তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

মহাদেবপুর থানার ওসি মো. হাশমত আলী বলেন, আটক আব্দুল্লাহ আল আহসান হিমেল এক দালালের মাধ্যমে মহাদেবপুর উপজেলার পার্শ্ববর্তী ধামইরহাট উপজেলার সীমান্ত পথে ভারতে পালিয়ে যাওয়ার জন্য উপজেলার দেওপাড়ায় অবস্থান করছিলেন। সংবাদ পেয়ে তাকে আটক করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: