মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

শিরোনাম
শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী ‘পালিয়ে যাব না’ বলে যে পালায়, সে ‘আসি আসি’ বলেও আসবে না: হাসনাত আবদুল্লাহ ছোট পর্দায় চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চের সঙ্গে থাকছে ক্রিকেটের লড়াই ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ২৯ নভেম্বর নওহাটায় আছে ‘পঙ্খীরাজ’, হয় মাটি-পানি পরীক্ষা, হাসি ফুটছে কৃষকের মুখে শেখ হাসিনা ‘পালায় না’ বলেও পালিয়েছেন, ফেরার কথা কেউ বিশ্বাস করে না: দুদু ঢাবিতে পরিবেশ পরিকল্পনা ও টেকসই উন্নয়নে মাস্টার্স, আবেদনে যোগ্যতা কী কী এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে জরুরি সভা ২৬ নভেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনে ৭ম ও ৯ম গ্রেডে চাকরির সুযোগ মিস ইউনিভার্সে স্পেনের সুন্দরীর ঝলমলে সোনালি গাউনের ডিজাইনার বাংলাদেশের তাসমিম জোবায়ের

বিছানায় ফোন চার্জে রেখে ঘুমে চিকিৎসক, বিস্ফোরণে দগ্ধ হয়ে মৃত্যু

ময়মনসিংহ নগরে মুঠোফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছেন এক চিকিৎসক। পরিবারের লোকজন বলেন, তিনি বিছানার পাশে চার্জে ফোন রেখে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোররাত চারটার দিকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার ভোররাতে নগরীর ৮/ঘ জমির মুন্সি এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহত তারিকুল আলম নোমান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, পরিবারের পক্ষ থেকে বিনাময়নাতদন্তে মরদেহ নেওয়ার আবেদন করলে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বজনদের বরাত দিয়ে থানা-পুলিশ জানায়, তারিকুল ডিউটি শেষে রাত একটার দিকে নিজ বাসায় ফেরেন। তিনি আলাদা একটি কক্ষে একা ঘুমাতে যান। ওই সময় নিজ বিছানার পাশে প্রতিদিনের মতো মুঠোফোন মাল্টিপ্লাগে চার্জ দেন। মুঠোফোনটি বিস্ফোরিত হলে দগ্ধ হন ঘুমন্ত তারিকুল। এতে তাঁর দুই হাত, বুক, নাক-মুখ পুড়ে যায়। এদিকে পোড়া গন্ধ আর আওয়াজ পেয়ে পরিবারের লোকজন দরজা খুলে তারিকুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: