শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

শেরপুরে বিশ্ব হার্ট দিবস পালিত

জেলা প্রতিনিধি,মোঃ শরিফ উদ্দিন : সারা বিশ্বের মতো ২৯ সেপ্টেম্বর দেশে পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস-২০২৪। এরই ধারাবাহিকতায় শেরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, শেরপুর এর আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘হৃদয়ের যত্ন হোক সর্বজনীন’ এই প্রতিপাদ্যকে ধারণ করে হাতে ব্যানার নিয়ে সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সজবরখিলাস্থ শেরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে এসে শেষ হয়।

শোভাযাত্রার উদ্বোধন করেন শেরপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জসীম উদ্দিন। এসময় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, অসংক্রামক রোগের অন্যতম হৃদরোগ। দেশে হৃদরোগ চিকিৎসায় উন্নতি হলেও এখনো রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল দেশের রোগীদের একমাত্র ভরসা। যেখানে দেশের ৮০ ভাগ রোগীর চিকিৎসা হয়ে থাকে। ঢাকার বাইরে সরকারিভাবে শুধুমাত্র একটি মেডিক্যাল কলেজ এবং বেসরকারিভাবে চারটি হাসপাতালে কার্ডিয়াক সার্জারির ব্যবস্থা রয়েছে। ফলে সঠিক সময়ে ব্যয়বহুল এই চিকিৎসা না পাওয়াসহ নানা কারণে প্রতি বছর পৌনে ৩ লাখ (২ লাখ ৭৩ হাজার) মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী, অধ্যক্ষ তপন সারোয়ার। আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মুগনিউর রহমান মনি, শাহরিয়ার মিল্টন, হোসাইন আহম্মদ মোল্লা মামুন, জসিম উদ্দিন বাদল, এনামুল হক মির্জু, আল আমিন রাজু প্রমুখ। কর্মসূচীতে ফাউন্ডেশনের সদস্যসহ সূধীজনরা অংশগ্রহণ করেন।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: