শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

জয়পুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর পলাশ গ্রেপ্তার

জয়পুরহাটে পৌরসভার সদ্য অপসারিত কাউন্সিলর হায়দার আলী পলাশকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের বিশ্বাস পাড়া নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া হায়দার আলী পলাশ জয়পুরহাট পৌরসভার ৯ নম্বর ওর্য়াডের কাউন্সিলর ছিলেন। তিনি শহরের বিশ্বাসপাড়া মহল্লার নুরুল ইসলামের ছেলে।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে মিনকুল হোসেন গুলিবিদ্ধ হয়ে আহত হন। এঘটনায় গত ১১ সেপ্টেম্বর তিনি নিজেই বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় ৩২৮ জন নামীয় আসামিসহ অজ্ঞাত আরও ৩০০ থেকে ৩৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সদ্য অপসারিত কাউন্সিলর হায়দার আলী পলাশ ৩০০ নম্বর আসামি।

জয়পুরহাট গোয়েন্দা পুলিশের পরির্দশক শাহেদ আল মামুন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী মিনকুল হোসেনের মামলায় হায়দার আলী পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: