বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

শিরোনাম
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গৌরনদীতে বিক্ষোভ তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে রাজপথে নামবো – এমপি মজিবুর রহমান জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা স্মরণে গোপালগঞ্জে ‘গানে গানে জুলাই’ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জুলাই শহীদদের কবর জিয়ারত ও স্ট্রিট মেমোরি স্ট্যাম্প উদ্বোধন নড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কুলাউড়ায় বিদ্যুৎ বিলে অসঙ্গতির অভিযোগ: অতিরিক্ত বিলের বোঝা গ্রাহকদের নারী ও শিশু নির্যাতন আইনের ৯খ ধারা নিয়ে হাইকোর্টের প্রশ্ন সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চায় সরকার : সালাহউদ্দিন আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবসে পদ্মা-যমুনা সেতু জাদুঘরে প্রবেশ ফ্রি রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

জামালপুরের মা ও শিশু সন্তানের লাশ উদ্ধার, পিতা গ্রেফতার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে মা ও ছেলে শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী হারুনুর রশীদকে আটক করেছে পুলিশ ।
বুধবার সকালে উপজেলার গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালে মাদারগঞ্জের চর গোপালপুর গ্রামের হারুনুর রশিদ পলাশের স্ত্রী মোসলেমা আক্তার শিখা (৩৮) ও ৩ বছর বয়সী শিশু ছেলে তৌফিকুল ইসলাম তৌকিরের মরদেহ নিজ বসত ঘরের খাটের উপর ছুিড়কাঘাত অবস্থায় পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা।

পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুজনের লাশ উদ্ধার করে মাদারগঞ্জ থানায় নিয়ে আসে। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী হারুনুর রশিদ পলাশকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশদুটি জামালপুর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: