বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

কবি নজরুল কলেজের ১৭ তম শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে ১৭তম শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সাধারণ সম্পাদক পদে উন্মুক্ত ভোটে ৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক মিলকী আমাতুল মুগনী। সোমবার (৩০ সেপ্টেম্বর) কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান‌, কোষাধ্যক্ষ পদে গণিত বিভাগের প্রভাষক গুলজার হোসেন শিবলী, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা হক এবং দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. তাইমুর হোসেন।

এছাড়াও নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইসলাম শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরা বেগম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রকি ঘোষ, ইংরেজি বিভাগের প্রভাষক মোছা. নুরুন নাহার এবং ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মাকসুদা পারভীন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এ.বি.এস.এ সাদী মোহাম্মদ। এছাড়াও নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. নাসির উদ্দিন এবং আইসিটি বিভাগের প্রভাষক আফিয়া সুলতানা স্বর্না।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: