শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

সোনামসজিদ স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ছয়দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্থলবন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে বন্দর বন্ধের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার টিপু সুলতান।

ওই চিঠিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের মহদীপুর এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনসহ ব্যবসায়িক সংগঠনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী ৯ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ছয়দিন স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৫ অক্টোবর থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।

সোনামসজিদ আমদানি-রপ্তনিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান, সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ছয়দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার থেকে যথারীতি বন্দরের সকল কার্যক্রম শুরু হবে।

সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ (উপ-পরিদর্শক) জাফর ইকবাল জানান, পাসপোর্টধারী যাত্রী পারাপারের কার্যক্রম চালু থাকবে। এসময় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন অফিস খোলা থাকবে এবং দপ্তরের দাপ্তরিক কাজ চলবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: