শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন ও সিগারেট কোম্পানির বেপরোয়ার প্রতিবাদে তামাক ব্যবসা থেকে সরকারি অংশীদারি প্রত্যাহার দাবিতে নওগাঁয় অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে বুধবার (৯ অক্টোবর) জেলা প্রশাসনের কার্যলয়ের সামনে সড়কে তামাক বিরোধী জোট ও রুরাল অ্যাসোসিয়েশন ফর নিউট্রিশন ইমপ্রুভমেন্ট রানির আয়োজনে সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এসময় তামাক নিয়ন্ত্রণের সদস্য ফজলুল হক খানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন- ব্রাকের জেলা প্রতিনিধি স্বপন কুমার মিস্ত্রি, ডেমোক্রেসি ওয়াচের সমন্বয়ক ময়েন উদ্দীন, নিশানের নির্বাহী পরিচালক মহিদুর রহমানসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।
তামাক নিয়ন্ত্রণের সদস্য ফজলুল হক খান বলেন, তামাক কোম্পানিতে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাদের বহাল রেখে প্রতিবন্ধকতা ছাড়া স্বাভাবিকভাবে তামাক নিয়ন্ত্রণে সহায়ক নীতি প্রণয়ন সম্ভব নয়। তাই তামাক নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য বিষয়ক নীতিসমূহ সুরক্ষিত রাখতে জনস্বার্থে তামাক কোম্পানি থেকে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহারের দাবি জানান তিনি।