শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
নওগাঁর আত্রাই উপজেলায় খালে মাছ ধরার সময় বজ্রপাতে রায়হান আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সকালে বাড়ির পাশে উদয়পুর খালে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।
নিহত রায়হান উপজেলার বিশা ইউনিয়নের ক্ষুদ্রবিশা গ্রামের সাদেক আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে রায়হান আলীর বাড়ির পাশে উদয়পুর খালে বজ্রবৃষ্টি উপেক্ষা করে জাল দিয়ে মাছ ধরছিল। এসময় হঠাৎ করেই বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয় রায়হান।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা রুজু শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।