শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

শিরোনাম
বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয় ধানের জমিতে কেন কমলা-মাল্টার চাষ করছেন মেহেরপুরের কৃষক লিটন খুলনা বিভাগ: জলাবদ্ধতা দূর করে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রকল্প বিপদে নয়, সুখের দিনেও চেনা যায় আপনজন গন্ধর্বপুর প্ল্যান্ট চালু জুনে, রাজধানীতে মিলবে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি চীনের পর রাশিয়ারও পাকিস্তানকে মহাকাশ প্রযুক্তি দেওয়ার প্রস্তাব, কী ভাবছে ভারত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫২ জনসহ গ্রেপ্তার ৫৫০ প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগতভাবে বসতে চায় বিরোধী দল, সরকারও ইতিবাচক বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬

ভারতে পাচারকালে কাকডাঙ্গা সীমান্তে ৪ বাংলাদেশী আটক

সাতক্ষীরার কাকডাংগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে ৪জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে এ আটকের ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, বরিশাল জেলার চরগোপালপুর গ্রামের সাইফুল মুন্সি (৩৫),তার স্ত্রী আখি আক্তার (২৭),নেত্রকোনা জেলার সর্বদিঘীয়া গ্রামের লাকী আক্তার (২৫) ও চুয়াডাঙ্গার জীবননগর গ্রামের পাপিয়া খাতুন (২৪)।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আশরাফুল আলম বলেন, ভারতে পাচারকালে কাকডাঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কাকডাঙ্গা বিজিবি সদস্যরা তাদের আটক করে।তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। সেই মামলায় পাচারকারীরাও আসামী রয়েছেন বলে জানান অধিনায়ক।

এদিকে,ভারত থেকে বাংলাদেশে পাচার করা প্রায় ৭ লাখ টাকা মুল্যের তিনটি গরু চান্দুড়িয়া সীমান্তে আটক করেছে বিজিবি।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: