শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শিরোনাম
চেরনোবিল এখনো বসবাসের অযোগ্য হলেও হিরোশিমা ও নাগাসাকি কেন বাসযোগ্য কোন আমলে রিজিক বাড়ে? জেনে নিন এমন ৯ আমল দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা প্রকাশ মেয়াদ শেষের পাঁচ মাস পর জনগণ নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না: সেলিম উদ্দিন চরমোনাইয়ের অগ্রহায়ণ মাহফিল শুরু আজ শীতে ঠান্ডা কমিয়ে পা গরম রাখতে যা করবেন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে শঙ্কা দেখছেন রপ্তানিকারকেরা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে ‘সংযমের পরিচয় দিয়েছেন’ রাজনীতির ‘মহাগুরু’ পুতিন: কুশনার কেন ২৬ বছর আগের স্টাইল বেছে নিলেন তাসনিয়া ফারিণ, দেখুন ছবিতে ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

বাচ্চা সামলাতে বিভিন্ন সমস্যার মুখে দীপিকা

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন প্রথমবারের মতো কন্যা সন্তানের মা হয়েছেন। এখন সদ্যোজাতকে নিয়েই সময় কাটছে রণবীর ঘরনির। এরইমধ্যে দীপিকা জানালেন, বাচ্চা সামলাতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হচ্ছে তাকে।

সম্প্রতি মা হওয়ার পর বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন দীপিকা। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪- উপলক্ষ্যে এক আয়োজনে সে বিষয় নিয়েই কথা বলেন অভিনেত্রী। স্ট্রেস, ঘুম না হওয়ার কারণে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাও জানান।

দীপিকা পাড়ুকোন বলেন, ‘যখন ঠিকভাবে ঘুম হয় না, অতিরিক্ত স্ট্রেস থাকে তখন ভুলভাল সিদ্ধান্ত নেই। আর আমার মনে হয় আমি কখনও নিজে বুঝতেও পারি। যে দিনগুলোতে আমার ঘুম হয় না বা নিজের যত্ন নেওয়া হয় না ঠিক করে, তখন আমার অতিরিক্ত স্ট্রেসড লাগে বা শরীর খারাপ লাগে। কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নিতেও সমস্যায় পড়ি।’

এদিন দীপিকা পাড়ুকোন দুঃখ, কষ্ট, রাগ নিয়েও কথা বলেন। বলেন, ‘এটা একদম স্বাভাবিক। মানুষ মাত্রই তার রাগ, কষ্ট হবে। আর এই অনুভূতিগুলো আমাদের অনেক কিছুই শেখায়। কিন্তু এগুলো থেকে তুমি কী শিখছ, পজিটিভলি কীভাবে তাতে রিঅ্যাক্ট করছ সেটাই আসল। কাজের মধ্যে থাকতে হবে। ধৈর্য ধরতে হবে।’

গত ৮ সেপ্টেম্বর প্রথমবারের জন্য মা হন দীপিকা পাড়ুকোন। অভিনেতা রণবীর সিংকে বিয়ের প্রায় ৬ বছর পর তাদের প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়। এখনও মেয়ের নাম ঘোষণা করেননি তারা।

রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন দুজনকেই আগামীতে রোহিত শেট্টির ছবি সিংহাম এগেইনে দেখা যাবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: