শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শিরোনাম
চেরনোবিল এখনো বসবাসের অযোগ্য হলেও হিরোশিমা ও নাগাসাকি কেন বাসযোগ্য কোন আমলে রিজিক বাড়ে? জেনে নিন এমন ৯ আমল দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা প্রকাশ মেয়াদ শেষের পাঁচ মাস পর জনগণ নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না: সেলিম উদ্দিন চরমোনাইয়ের অগ্রহায়ণ মাহফিল শুরু আজ শীতে ঠান্ডা কমিয়ে পা গরম রাখতে যা করবেন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে শঙ্কা দেখছেন রপ্তানিকারকেরা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে ‘সংযমের পরিচয় দিয়েছেন’ রাজনীতির ‘মহাগুরু’ পুতিন: কুশনার কেন ২৬ বছর আগের স্টাইল বেছে নিলেন তাসনিয়া ফারিণ, দেখুন ছবিতে ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ১

ঝিনাইদহ সেনা ক্যাম্পের সদস্য পরিচয় দিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ভুয়া সেনা সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৫অক্টোবর) জেলা বাস টার্মিনাল থেকে তাকে আটক করা হয়।

আটককৃত কামাল হোসেন পাবনার আটঘরিয়া উপজেলার দরবেশপুর গ্রামের মতিন মন্ডলের ছেলে।

ঝিনাইদহ সেনা ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত কামাল হোসেন নিজেকে ঝিনাইদহ সেনা ক্যাম্পের সদস্য দাবি করতেন। এরপর সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতেন। প্রতারণার শিকার এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দুপুরে ঝিনাইদহ সেনা ক্যাম্পের টহল টিম জেলা বাস টার্মিনালে অভিযান চালিয়ে প্রতারক কামাল হোসেনকে আটক করে।

আটককৃত ব্যক্তিকে র‌্যাব ৬ এ হস্তান্তর করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: