মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

মেলান্দহে ভূয়া পুলিশ ও সাংবাদিকসহ গ্রেপ্তার ৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলা থেকে গাঁজা কেনা-বেচার সময় ভূয়া পুলিশ ও সাংবাদিকসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় নয়ানগর ইউনিয়নে আলোকদিয়া ঘোড়ামারা খাল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো জামালপুর পৌর শহরের শাহাপুর এলাকার জিহার আলীর ছেলে আব্দুল মান্নান (৩৫), ইসলামপুর উপজেলার কান্দারচ গ্রামের ইয়াকুব আলীর ছেলে শুকুর আলী (৩০), মেলান্দহ উপজেলার কামদেববাড়ি এলাকার মৃত মদ্রিস শেখের ছেলে হেলাল উদ্দিন(৪৬) একই উপজেলার মহিরামকুল এলাকার আবু সাইদ মাস্টারের ছেলে মনিরুজ্জামান (২০) ও শেরপুর জেলার রামের চর এলাকার আশরাফ আলীর ছেলে রুবেল হোসেন(২০)।

পুলিশ জানায় আটককৃতদের মধ্যে আব্দুল মান্নান ও শুকুর আলী নিজেদেরকে সাংবাদিক এবং হেলাল উদ্দিন নিজেকে পুলিশের উপ-পরিদর্শক পরিচয় দিয়ে গাঁজা ব্যবসায়ীর কাছ থেকে গাঁজা ক্রয় করার সময় এলাকাবাসি তাদেরকে আটক করেন।

খবর পেয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এসময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা,ক্যামেরা,প্রেস স্টিকার লাগানো মোটরসাইকেল,মোবাইল সেট এবং দেশ নিউজ টিভির পরিচয়পত্র জব্দ করা হয়।

অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, নিজেদেরকে সাংবাদিক ও পুলিশ পরিচয় দিয়ে প্রতারনার করার সময় স্থানীয়রা তাদেরকে আটক করে রাখে। পরে পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মেলান্দহ থানায় একটি মামলা হয়েছে বলে তিনি জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: