শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

সংবাদ বিজ্ঞপ্তি (রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল-এর উদ্যোগে, সামাজিক বন বিভাগ রাজশাহী ও বেটার নেচার এন্ড সোসাইটি এর সহোযোগিতায় পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২১ অক্টোবর ২০২৪ তারিখে সকাল ৮.০০ ঘটিকায় প্রত্যাশা আইডিয়াল একাডেমি, খড়খড়ি, চন্দ্রিমা, রাজশাহী প্রাঙ্গণে বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়। এই মহতী অনুষ্ঠানে ৩০০ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের সচেতনতা ছড়িয়ে দেয়া এবং তাদেরকে বৃক্ষের যত্ন ও

পরিচর্যার গুরুত্ব সম্পর্কে অবগত করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রফিকুজ্জামান শাহ, বিভাগীয় বন কর্মকর্তা, রাজশাহী বিভাগ, রাজশাহী। তিনি তার বক্তব্যে বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদেরকে পরিবেশবান্ধব কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোবাশ্বের আলী, প্রতিষ্ঠাতা, প্রত্যাশা আইডিয়াল একাডেমি, রাজশাহী, এবং ড. মো. শফিকুল ইসলাম, জি.এম., প্লানেট ফিড, ঢাকা। তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের কাছে পরিবেশ রক্ষা এবং বৃক্ষ রোপণের গুরুত্বের উপর জোর দেন।

অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন ড. মো. গোলাম মাওলা, ডিরেক্টর, রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল। অন্যান্য প্রোগ্রাম পরিচালনায় সহযোগিতা করেন সি.পি. হাসিবুল হাসান নান্নু, রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল, ড. মো. হেমায়াতুল ইসলাম আরিফ, আই.পি.পি., রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এবং মো. বাব্লু হোসেন, খড়খড়ি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রত্যাশা আইডিয়াল একাডেমির ৩০০ শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়, যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পরিবেশ সচেতনতার অংশ হিসেবে গাছের গুরুত্ব ও প্রভাব সম্পর্কে জানতে পারে। এছাড়াও প্রত্যাশা

আইডিয়াল একাডেমির প্রাঙ্গণে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাদের নিজ হাতে চারা রোপণ করেন, যা শিক্ষার্থীদের জন্য একটি বাস্তব উদাহরণ হিসেবে কাজ করবে। অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করতে প্রত্যাশা আইডিয়াল একাডেমির শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, এবং রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল-এর সদস্যরা সম্মিলিতভাবে কাজ করেছেন। এই কার্যক্রমটি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্বশীল মনোভাব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: