শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিএনপির বিক্ষোভ

শেরপুরের নালিতাবাড়ীতে রাষ্ট্রপতি শাহাব উদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও শহর বিএনপি।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে জেলা বিএনপির সহসভাপতি ও নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ নুরুল আমীনের নেতৃতে শহরের আড়াইআনী বাজার থেকে মিছিলটি শুরু হয়। ওই মিছিলে শহরের বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল এসে যোগ দেন। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে নেতাকর্মীরা বিক্ষোভ করেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান, আলী আশরাফ ভুইয়া, আমিনুল ইসলাম জিন্নাহ, সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন, কামরুল ইসলাম বিএসসি, আব্দুল্লাহ আল সানী প্রমুখ।

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, নালিতাবাড়ীতে এখনও আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে। অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ধরে নিতে হবে এখনও প্রশাসনে আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে বসে আছে। তারা এসময় রাষ্ট্রপতি শাহাব উদ্দিন চুপ্পুর পদত্যাগের জোড়ালো দাবি জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: