বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

বই চিন্তার দক্ষতা বাড়ায়: মিজানুর রহমান আজহারী

সবাইকে ইসলামি বইমেলায় গিয়ে বই কেনার ও বই পড়ার আহ্বান জানিয়ে ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, বই মনের জানালা প্রশস্ত করে। চিন্তার দক্ষতা বাড়ায়। কল্পনাশক্তিকে শাণিত করে।

মঙ্গলবার (২২ অক্টেবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি আরও বলেন, বই পড়ে পৃথিবীর বিভিন্ন লেখকের সাথে অথবা ভিনদেশী চিন্তা ও সভ্যতার সাথে আমরা খুব সহজেই ইন্টারেক্ট করতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি কাটাতে, ছাপা বই একটি কার্যকর উপকরণ।

উল্লেখ্য, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পূর্ব চত্বরে মঙ্গলবার (২২ অক্টেবর) থেকে শুরু হয়েছে ইসলামী বইমেলা। ‌ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত।

মেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। ছুটির দিনে মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

এবারের মেলায় মোট ১৫১টি স্টল স্থান পেয়েছে। মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসির, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও অনূদিত বিভিন্ন বই পাওয়া যাবে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সকল বইয়ে দেওয়া হবে ৩৫ শতাংশ কমিশন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: