বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা ‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপির, সত্যিই কি বদলে যাচ্ছে রাজ্যটির নাম নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শিপন ৩ দিনের রিমান্ডে পুলিশে অভ্যন্তরীণ নজরদারি: দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, একজন হেফাজতে, নজরদারিতে অনেকে শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা বাংলাদেশের ওপর নতুন মার্কিন শুল্ক হতে পারে ১৮% পর্যন্ত বড় বোন শাবনাজকে নিয়ে মজার এক বিভ্রান্তির কথা জানালেন মৌ

হোয়াটসঅ্যাপের মেটা এআইতে যেসব সুবিধা রয়েছে

কয়েক মাস আগেই মেটা এআই অ্যাসিস্ট্যান্স উন্মুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। যেখানে ব্যবহারকারীদের পছন্দ-অপছন্দের উপর ভিত্তি করে পরিষেবাগুলো কাস্টমাইজ করা হয়েছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ব্যবহারকারীদের সাথে আরও ব্যক্তিগতকৃত এবং প্রাসঙ্গিক তথ্য সরবরাহের লক্ষ্য রাখে।

ওয়েবিটা ইনফোর এক প্রতিবেদন জানা যায়, এবার মেটা ইউজারদের ব্যক্তিগত তথ্য মনে রাখতে পারবে। অর্থাৎ তার সঙ্গে হওয়া চ্যাটে প্রাপ্ত তথ্য থেকে সংশ্লিষ্ট ইউজারের জন্মদিন, সে কী ধরনের খাবার খায়, তার অ্যালার্জি, পছন্দের লেখক ইত্যাদি বিষয় মনে রেখে দেবে এআই।

যা থেকে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা আরও ‘ঘনিষ্ঠ’ হতে পারবে। এই নিয়েই চলছে পরীক্ষা-নিরীক্ষা। তবে ইউজারের হাতেই থাকবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ। তারা চাইলেই ইচ্ছেমতো তথ্য মুছে দিতে পারবে বা কোনও আপডেট বেছে নিতে পারবে।

৮৪ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা
হোয়াটসঅ্যাপে ভিডিও-ভয়েস কলের লিঙ্ক শেয়ার করবেন যেভাবে

সম্প্রতি এআই চ্যাটবট ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। এই চ্যাটবটে আরও আকর্ষণীয় সব ফিচার যোগ করতে চলেছে সংস্থাটি। গত মাসেই জানা গেছে মেটা এআই ভয়েস মোড ফিচারের কথা।

ইনপুটের উপর ভিত্তি করে : মেটা এআই আপনার মেসেজিং প্যাটার্ন, প্রিয় কথোপকথন, প্রতিদিনের কথাবার্তা এবং রিয়েকশন থেকে আপনার পছন্দ অপছন্দ নির্ধারণ করে। উদাহরণস্বরূপ, আপনি কোন ধরনের সংবাদ, ভিডিও বা ফটো পছন্দ করেন তা নির্ধারণ করতে পারে।

কন্টেক্সট অনুযায়ী পরিবর্তন : এটি নির্দিষ্ট বিষয়ে আপনার প্রতিক্রিয়া বিশ্লেষণ করে এবং সময়ের সাথে সাথে আরও ভালোভাবে বুঝতে পারে আপনি কোন ধরনের তথ্য বা সাহায্য চান।

গোপনীয়তা নিয়ন্ত্রণ : যদিও মেটা এআই এই ব্যক্তিগতকৃত পরিষেবাগুলি প্রদান করে, তবে ব্যবহারকারীর ডেটা নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিশ্চিত করা হয়। গোপনীয়তার নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাতে থাকে যাতে তারা চাইলেই তাদের ব্যক্তিগত তথ্য মুছে ফেলতে পারে বা কাস্টমাইজেশনের ওপর সীমাবদ্ধতা আরোপ করতে পারে।

চ্যাটবট ও রিস্কোমেন্ডেশন : মেটা এআই চ্যাটবট ব্যবহার করে যেমন আপনাকে আপনার পছন্দসই রেসিপি, পণ্য বা কন্টেন্ট সুপারিশ করতে পারে। এটি সময়ের সাথে আপনার পছন্দ-অপছন্দগুলো আরও ভালোভাবে শেখে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: