মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

শিরোনাম
‘পালিয়ে যাব না’ বলে যে পালায়, সে ‘আসি আসি’ বলেও আসবে না: হাসনাত আবদুল্লাহ ছোট পর্দায় চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চের সঙ্গে থাকছে ক্রিকেটের লড়াই ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ২৯ নভেম্বর নওহাটায় আছে ‘পঙ্খীরাজ’, হয় মাটি-পানি পরীক্ষা, হাসি ফুটছে কৃষকের মুখে শেখ হাসিনা ‘পালায় না’ বলেও পালিয়েছেন, ফেরার কথা কেউ বিশ্বাস করে না: দুদু ঢাবিতে পরিবেশ পরিকল্পনা ও টেকসই উন্নয়নে মাস্টার্স, আবেদনে যোগ্যতা কী কী এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে জরুরি সভা ২৬ নভেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনে ৭ম ও ৯ম গ্রেডে চাকরির সুযোগ মিস ইউনিভার্সে স্পেনের সুন্দরীর ঝলমলে সোনালি গাউনের ডিজাইনার বাংলাদেশের তাসমিম জোবায়ের পুরান ঢাকার নিমতলী প্রাসাদের দেউড়িতে লুকিয়ে আছে যে ঐতিহাসিক জাদুঘর

মাদক সেবনরত অবস্থায় ছাত্রদল নেতাসহ আটক ৭

নেত্রকোনায় মাদক সেবনের সময় পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বাপ্পিসহ সাতজনকে আটক করেছে সেনাবাহিনী।

এসময় তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা ও এবং গাঁজা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৭ দিনের করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন ইউএনও।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের নতুন জেলখানা রোডের একটি অটোরিকশা গ্যারেজ থেকে তাদের হাতেনাতে আটক করে সেনাবাহিনীর সদস্যরা।

নেত্রকোনা অস্থায়ী সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর জিসানুল হায়দার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলেন- নেত্রকোনা শহরের কুরপাড় এলাকার বাসন্দিা ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বাপ্পি (৩০), একই এলাকার সিফাত আল সাদি (৩৫), আব্দুল সামি সৌরভ (৩৩), শহরের বড় বাজার এলাকার অভিজিৎ সাহা মন্ডল (২৮), সদরের সনুরা চল্লিশা এলাকার মো. হিরা (৩০), বাইশদার এলাকার মো. সিমুল খান (৩০) ও কেন্দুয়া উপজেলার বারলা পাইকুর এলাকার মো. রুবেল (৩৩)।

তিনি আরও জানান, গোপন সংবাদে শহরের নতুন জেলখানা রোডের একটি অটোরিকশা গ্যারেজ থেকে তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মডেল থানা পুলিশকে অবহিত করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকসেবীদের প্রত্যেককে ৭ দিনের করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন ইউএনও। কারাগারে প্রেরণের জন্য তাদের থানা পুলিশে সোপর্দ করা হয়।

নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, রাতেই দণ্ডপ্রাপ্ত ওই ৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: