শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শিরোনাম
কোন আমলে রিজিক বাড়ে? জেনে নিন এমন ৯ আমল দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা প্রকাশ মেয়াদ শেষের পাঁচ মাস পর জনগণ নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না: সেলিম উদ্দিন চরমোনাইয়ের অগ্রহায়ণ মাহফিল শুরু আজ শীতে ঠান্ডা কমিয়ে পা গরম রাখতে যা করবেন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে শঙ্কা দেখছেন রপ্তানিকারকেরা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে ‘সংযমের পরিচয় দিয়েছেন’ রাজনীতির ‘মহাগুরু’ পুতিন: কুশনার কেন ২৬ বছর আগের স্টাইল বেছে নিলেন তাসনিয়া ফারিণ, দেখুন ছবিতে ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা

নড়াইলে বিনামূল্যে ১৫০ জনকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

নড়াইলে শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে বিনামূল্যে ১৫০ জনকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইল সরকারি বালক বিদ্যালয় (মহিষখোলা) এলাকায় মরহুম আতিয়ার রহমানের বাড়িতে এ চিকিৎসাসেবা দেওয়া হয়। গাইনী, দন্ত, চক্ষুসহ বিভিন্ন বিষয়ে সাতজন চিকিৎসক রোগী দেখেন। এছাড়া সবাইকে বিনামূল্যে ওষুধ দেয়া হয়।

শরীফ আতিয়ার রহমানের ছেলে ডাক্তার শরীফ শামীম আতীক বলেন, বাবা মরহুম আতিয়ার রহমান শিক্ষাবিদ ছিলেন। বাবার আদর্শ ধারণ করে এলাকার অসহায় ও গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে বাড়িতে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হলো। আমাদের পরিবারের ছয়জন চিকিৎসক ছাড়াও বিশেষজ্ঞরা বিনামূল্যে রোগী দেখেন। প্রতিমাসের শেষ শুক্রবার বাড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এছাড়া এই পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শরীফ আতিয়ার রহমানের বড় ছেলে সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার শরীফ জাহাঙ্গীর আতীক প্রিন্স বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আমরা আনন্দ পাই। পর্যায়ক্রমে জেলার প্রতিটি ইউনিয়নে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করতে চাই। আমাদের লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন বলেন, বিভিন্ন এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এবং মরহুম শরীফ আতিয়ার রহমানের বাড়িতে প্রতিমাসের শেষ শুক্রবার বিনামূল্যে রোগী দেখা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। সমাজে এ ধরণের ভালো কাজ আরো প্রয়োজন বলে মনে করেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: