শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শিরোনাম
কোন আমলে রিজিক বাড়ে? জেনে নিন এমন ৯ আমল দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা প্রকাশ মেয়াদ শেষের পাঁচ মাস পর জনগণ নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না: সেলিম উদ্দিন চরমোনাইয়ের অগ্রহায়ণ মাহফিল শুরু আজ শীতে ঠান্ডা কমিয়ে পা গরম রাখতে যা করবেন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে শঙ্কা দেখছেন রপ্তানিকারকেরা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে ‘সংযমের পরিচয় দিয়েছেন’ রাজনীতির ‘মহাগুরু’ পুতিন: কুশনার কেন ২৬ বছর আগের স্টাইল বেছে নিলেন তাসনিয়া ফারিণ, দেখুন ছবিতে ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা

খোলামেলা অবতারে পার্নো মিত্র

লম্বা সময় ধরে বড় পর্দা থেকে দূরে আছেন টলিউডের জনপ্রিয় মুখ পার্নো মিত্র। তবে তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ সরব থাকেন। ইনস্টাগ্রামে মাঝে মধ্যেই পার্নোকে সাহসী অবতারে দেখা যায়। অভিনেত্রীর কাছে সাহসী বা বোল্ড পোশাক পরার জন্য মেদহীন শরীরের প্রয়োজন হয় না। যে কারণে প্রায়শই মনোকিনিতে হাজির হন তিনি।

সম্প্রতি কালো রঙের মনোকিনিতে পুলের নীল জলে চোখে কালো রঙের সানগ্লাসে দেখা মিলেছে অভিনেত্রীর। বৃষ্টির মধ্যেই পার্নো ডুব দিয়ে ছবি তুলেছেন, ভিডিও করেছেন। সেসব ইনস্টাগ্রামে আপলোড করেছেন।

অভিনেত্রীর যে আগের স্লিম ফিগার নেই তা দেখেই বোঝা যাচ্ছে। অনেকটাই ওজন বাড়িয়েছেন তিনি। তবে সেসব নিয়ে ভক্তদের মাথাব্যথা নেই। বরং নেটিজেনরা অভিনেত্রীর এই রূপেরই প্রশংসায় মেতেছেন।

চলতি বছরের শুরুর দিকে শ্রীলঙ্কায় ভ্যাকেশনে গিয়েছিলেন পার্নো। সেখান থেকে তিনি একাধিক বিকিনি লুকের ছবি পোস্ট করেন। যেখানে তার শরীর দেখে বোঝাই যাচ্ছ, অল্প-বিস্তর মেদ জমেছে। তবে সেই শরীরেই তিনি উষ্ণতার পারদ চড়িয়েছিলেন। নেটিজেনদের নজর কেড়েছেন।

এখন অভিনেত্রীকে খুব একটা টলিউড পার্টিতেও দেখা যায় না। বরং কনটেন্ট ক্রিয়েটার নিরঞ্জনের সঙ্গেই ঘরোয়া পার্টি, বাড়ির পুজা ও বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে দেখা যায় পার্নোকে। শাড়ি থেকে ওয়েস্টার্ন সবকিছুতেই দারুণভাবে নিজেকে ফিট করে নিতে পারেন অভিনেত্রী।

তার পোস্ট করা সেসব ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পারদ চড়ায়। একসময় অভিনেত্রীর অভিনয় দর্শকদের কাছে প্রশংসা পেয়েছে। ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্কে জড়ালেও এই মুহূর্তে তিনি নিজেকে সিঙ্গল বলেই দাবি করে থাকেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: