শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
চরমোনাইয়ের অগ্রহায়ণ মাহফিল শুরু আজ শীতে ঠান্ডা কমিয়ে পা গরম রাখতে যা করবেন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে শঙ্কা দেখছেন রপ্তানিকারকেরা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে ‘সংযমের পরিচয় দিয়েছেন’ রাজনীতির ‘মহাগুরু’ পুতিন: কুশনার কেন ২৬ বছর আগের স্টাইল বেছে নিলেন তাসনিয়া ফারিণ, দেখুন ছবিতে ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা কফি কালচারে টানাপোড়েন, জেনে নিন ক্যাফে রাজধানী কোন শহর শরীরে ট্যাটু থাকলে কি অজু ও ফরজ গোসল শুদ্ধ হবে পত্রিকা: ‘বোয়িং ক্রয়, তুলা আমদানি বৃদ্ধি- কোনো কিছুই যুক্তরাষ্ট্রের শুল্কারোপ থামাতে পারেনি’

‘সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে কেউ ভুল বুঝিয়েছে’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে কেউ ভুল বুঝিয়েছে। কিছুদিন আগে সজীব ওয়াজেদ জয়ের লবিস্ট নিয়োগের প্রতিক্রিয়ায় এটা হতে পারে।’

শনিবার (২ নভেম্বর) বিকেলে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মসিউর রহমানের স্মরণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও আশাব্যঞ্জক না। তবে নির্বাচন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা যায়।

এতে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: