বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

শিরোনাম
মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চিফ ক্যাশিয়ার পদে নিয়োগ দেবে মীনা বাজার লক্ষ্মীপুরে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ধনবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে গলা কেটে হত্যা: ছেলের যাবজ্জীবন পেজেশকিয়ানকে কি বলির পাঁঠা বানানো হবে- লেখা: কায়হান ওয়ালাদবায়গি এবার সায়েন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা

মোংলায় সুন্দরবনে পর্যটক প্রবেশের অনুমতি প্রদানের দাবীতে মানববন্ধন

মোংলা থেকে মোঃ নূর আলম : সুন্দরবনে পর্যটক প্রবেশের অনুমতি প্রদানের দাবীতে ৩১ আগস্ট সোমবার সকালে মোংলা নদীর পাড়ে মামার ঘাটে পর্যটন ব্যবসায়ী বৃন্ধ’র আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন ট্যুর অপারের্টস অব বাংলাদেশ’র সদস্য সুন্দরবনের পর্যটন ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান মোল্লা। সমাবেশে বক্তব্য রাখেন ট্যুর ব্যবসায়ী খায়রুল ইসলাম খোকন, মোঃ এমদাদুল হক, খান রূপম ও পৌর কাউন্সিলর আঃ কাদের। সমাবেশে বক্তারা বলেন কক্সবাজার, কুয়াকাটা, সিলেটসহ দেশের সব পর্যটন অঞ্চল খুলে দেয়া হয়েছে।

অথচ অদৃশ্য শক্তির কারনে সুন্দরবনে পর্যটক প্রবেশের জন্য এখনও পর্যন্ত খুলে দেয়া হয়নি। করোনাকালে সুন্দরবনে পর্যটন শিল্প’র সাথে যুক্ত ৫ হাজার মানুষ ৬ মাস ধরে কর্মহীন আছে। বক্তারা অবিলম্বে সুন্দরবনে পর্যটক প্রবেশের অনুমতি প্রদানের জন্য সরকারের কাছে জোর দাবী জানান।

সমাবেশে সুন্দরবনের পর্যটন ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে পরিবেশবান্ধব ব্যবসা পরিচালনার অঙ্গীকার পূনর্ব্যক্ত করেন। মানববন্ধনে পর্যটন শিল্প’র সাথে যুক্ত কয়েক’শ শ্রমজীবি মানুষ অংশগ্রহণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: