বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা ‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপির, সত্যিই কি বদলে যাচ্ছে রাজ্যটির নাম নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শিপন ৩ দিনের রিমান্ডে পুলিশে অভ্যন্তরীণ নজরদারি: দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, একজন হেফাজতে, নজরদারিতে অনেকে শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা বাংলাদেশের ওপর নতুন মার্কিন শুল্ক হতে পারে ১৮% পর্যন্ত বড় বোন শাবনাজকে নিয়ে মজার এক বিভ্রান্তির কথা জানালেন মৌ

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে নতুন ফিচার, যেসব সুবিধা পাবেন

ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে নতুন ফিচার আনছে প্ল্যাটফর্মটি। এবার ব্যবহারকারীদের চ্যাটের অভিজ্ঞতা আরও ভালো করতেই নতুন ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এবার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আসছে নতুন ফিচার।

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস আপডেটে কনটেন্ট স্টিকার যুক্ত করা যাবে। এর আগে শোনা গিয়েছিল, হোয়াটসঅ্যাপ সংস্থা স্ট্যাটাস আপডেটের জন্য পোল স্টিকার লঞ্চ করতে চলেছে।

হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে পোল স্টিকার চালু হলে আরও বেশি ইউজার এই ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপে সংযুক্ত হবে। অর্থাৎ ইউজার ইন্টার্যাকশন বাড়বে হোয়াটসঅ্যাপে। এই ফিচার ইন-চ্যাট পোলের মতোই কাজ করবে। তবে শুধু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেই এই ফিচার কার্যকর হবে।

হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড লেটেস্ট ভার্সনেই নতুন ফিচার চালু হবে বলে জানা গিয়েছে। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে আরও বেশি কনটেন্ট স্টিকার যুক্ত করা যাবে। ‘অ্যাড ইয়োর্স’ এই ফিচারের সাহায্যেই হবে কাজ। ইনস্টাগ্রামেও রয়েছে এই ফিচার। ইন্সটাগ্রামে থাকা ‘অ্যাড ইয়োর্স’ ফিচারের সাহায্যে ইউজাররা নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে পাবলিক থ্রেড তৈরি করতে পারে।

ইন্সটাগ্রামের মতো ফিচার হলেও হোয়াটসঅ্যাপে এই ফিচার কাজ করবে একটু অন্যভাবে। কারো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করা কনটেন্ট স্টিকার এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মধ্যমে সুরক্ষিত থাকবে। সীমিত সংখ্যক ইউজার তা দেখতে পাবেন।

আপাতত হোয়াটসঅ্যাপ সংস্থা এই ফিচার নিয়ে কাজ করছে। প্রথমে বিটা ভার্সানে চালু হবে এই ফিচার। তারপর পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হলে সব ইউজারদের জন্য চালু হবে এই ফিচার। অনুমান আগামী দিনে হয়তো অ্যান্ড্রয়েড ভার্সানেও এই ফিচার চালু হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: