বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবি

১৮ তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন পরীক্ষার্থীরা।রোববার (১৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘১৮তম শিক্ষক নিবন্ধন ভুক্তভোগী পরীক্ষার্থীবৃন্দ’র ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে পরীক্ষার্থীদের পক্ষে সমন্বয়ক ইলিয়াস হোসেন বলেন, ‘জুলাই অভ্যুথানে আমরা আন্দোলন করেছি। আন্দোলনে অংশগ্রহণ করার কারণে দীর্ঘদিন নিজেদের ঘরে থাকতে পারিনি। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, আন্দোলনকারী ছাত্রসমাজ আজ এনটিআরসিএ’র মাধ্যমে বৈষম্যের স্বীকার হচ্ছে।’

তিনি বলেন, ‘১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় সব বিষয় পাস নম্বর হিসেবে ৪০ বিবেচনা করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের অনেক পরীক্ষার্থী ১০০ নম্বরের সঠিক পরীক্ষা দিলেও লিখিত পরীক্ষার ফলাফলে অকৃতকার্য দেখানো হয়েছে। অথচ আমাদের অনেক সহপাঠী মাত্র ৪০ নম্বর উত্তর করেছে। কিন্তু তাদেরই ফলাফলের তালিকায় নাম এসেছে, যা কোনো বড় ধরনের ভুল ছাড়া হওয়ার কথা নয়। আমাদের লিখিত পরীক্ষার খাতাগুলো পুনরায় মূল্যায়নের ব্যবস্থা করতে হবে।’

এসময় তারা তাদের পাঁচ দফা দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো- নিম্নোক্ত রোল নম্বরধারীদের লিখিত পরীক্ষার খাতা পুনরায় মূল্যায়নের ব্যবস্থা করা; ১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইবা চলমান অবস্থায় দ্রুত ফলাফল পুনঃনিরীক্ষণ করা; এনটিআরসিএ’র চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান এবং যুগ্ম সচিব নূরে আলম সিদ্দিকীর পদত্যাগ; পূর্ণাঙ্গ ফলাফল রোল নম্বর উল্লেখসহ এনটিআরসিএ’র ওয়েবসাইটে প্রকাশ করা এবং খাতা অন্য কোনো খাতার সঙ্গে সংযুক্ত করে আমাদের অকৃতকার্য করা হয়েছে কি না তা তদন্ত করা।

খাতা পুনর্মূল্যায়নের দাবিতে বেশকিছু পরীক্ষার্থী মানবন্ধনে উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: