শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
শীতে ঠান্ডা কমিয়ে পা গরম রাখতে যা করবেন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে শঙ্কা দেখছেন রপ্তানিকারকেরা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে ‘সংযমের পরিচয় দিয়েছেন’ রাজনীতির ‘মহাগুরু’ পুতিন: কুশনার কেন ২৬ বছর আগের স্টাইল বেছে নিলেন তাসনিয়া ফারিণ, দেখুন ছবিতে ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা কফি কালচারে টানাপোড়েন, জেনে নিন ক্যাফে রাজধানী কোন শহর শরীরে ট্যাটু থাকলে কি অজু ও ফরজ গোসল শুদ্ধ হবে পত্রিকা: ‘বোয়িং ক্রয়, তুলা আমদানি বৃদ্ধি- কোনো কিছুই যুক্তরাষ্ট্রের শুল্কারোপ থামাতে পারেনি’ সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার

কালিগঞ্জে ঝুরঝুরিয়া সুরতরঙ্গ সাংস্কৃতিক একাডেমির উদ্বোধন

জেলা প্রতিনিধি,সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে ‘সুস্থ সংস্কৃতি চর্চা অপসংস্কৃতি অপসারণ নৈতিকতা সমৃদ্ধ সমাজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘ঝুরঝুরিয়া সুরতরঙ্গ’ সাংস্কৃতিক একাডেমির উদ্ভোধন করা হয়েছে। উপজেলার কৃষ্ণনগর বাজার সংলগ্ন নিউমার্কেটে সাংস্কৃতিক একাডেমির পরিচালক শাহাজাহান কবীর শান্ত ও সভাপতি মাওলানা জিয়াউর রহমানের

সঞ্চালনায় সাংস্কৃতিক একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাও: আব্দুস সাত্তার আজাদী। এ সময় তিনি সাংস্কৃতিক একাডেমির আহবায়ক কমিটি সদস্যদের নাম ঘোষণা করেন। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক ও সাংস্কৃতিক একাডেমির সমন্বয়ক শিক্ষক মো: আফজাল হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর

আমির মাষ্টার ইব্রাহিম বাহারী, ইউনিয়ন বিএনপির একাংশের আহবায়ক আল মাহমুদ ছোট্টু, সদস্য সচিব মাহমুদ মোস্তফা, বিহঙ্গ একাডেমি ও বিহঙ্গ টিভির পরিচালক এস এম শরিফ প্রমুখ। আলোচনা সভা শেষে ঝুরঝুরিয়া সুরতরঙ্গ সাংস্কৃতিক একাডেমির শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: