বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

পদ বাড়িয়ে পুনরায় ফল প্রকাশের দাবিতে রাতভর প্রার্থীদের অবস্থান

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের চূড়ান্ত ফল ৩১ অক্টোবর প্রকাশিত হয়েছে। এতে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ছয় হাজার ৫৩১ জন।তবে প্রশ্নফাঁস, অনিয়ম ও দুর্নীতিসহ নানান অভিযোগ তুলে এ ধাপের ফল বাতিলের দাবি জানিয়ে আসছেন অনির্বাচিত চাকরিপ্রার্থীরা।

এবার চূড়ান্ত ফল বাতিল করে সব পদ পূরণে ৩:১ অনুপাতে পদ সংখ্যা বাড়িয়ে পুনরায় ফল প্রকাশের দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন তারা।রোববার (১৭ নভেম্বর) সকাল থেকে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে লাগাতর অনশন কর্মসূচি শুরু করেন। দিনভর অবস্থানের পর রাতেও সেখানে অবস্থান নিয়ে আছেন তারা।

রাত ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮-২০ জন চাকরিপ্রার্থী অধিদপ্তরের ফটকের সামনে অবস্থান করছিলেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

পদ সংখ্যা বাড়িয়ে সব পদ পূরণের দাবিতে গড়ে ওঠা এ আন্দোলনের সমন্বয়ক ফারজানা মনি গাজীপুর জেলার একজন প্রার্থী। রোববার রাত ২টার দিকে তিনি জাগো নিউজকে বলেন, যে ফল ঘোষণা করা হয়েছে তা বাতিল করে ৩:১ অনুপাতে পদ সংখ্যা বাড়িয়ে পুনরায় ফল প্রকাশের দাবিতে আন্দোলন করছি। সারাদিন আমরা এখানে আছি। মধ্যরাতেও আমাদের ভাই-বোনরা অবস্থান করছেন।

তিনি আরও বলেন, আমরা মানবেতর জীবনযাপন করছি। সারাদিনের পর রাতেও এখানে যৌক্তিক ও ন্যায্য দাবি আদায়ে পড়ে আছি। কিন্তু প্রাথমিকের ডিজিসহ কেউ আমাদের খোঁজ নেননি। আমরা চাই, দ্রুত দাবি মেনে পুনরায় ফল প্রকাশ করা হোক।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: