রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

নতুন বাইক আনছে রয়্যাল এনফিল্ড

রয়্যাল এনফিল্ড বিশ্বের অন্যতম জনপ্রিয় বাইক সংস্থা। এই বাইকের জনপ্রিয়তা শুধু এখন নয় এর সূচনালগ্ন থেকেই তরুণ থেকে বৃদ্ধ সবার পছন্দের তালিকায় শীর্ষে ছিল। একই ডিজাইন, লুক থাকাতেও যার কোনো পরিবর্তন হয়নি। তাই তো সংস্থা একের পর এক নতুন বাইক আনছে গ্রাহকদের জন্য।

এবার রয়্যাল এনফিল্ড আনতে চলেছে একটি নতুন ৩৫০ সিসির বাইক। যার নাম রয়্যাল এনফিল্ড গোয়ান ক্লাসিক ৩৫০। এই নতুন বাইকের পাওয়ারট্রেন ক্লাসিক ৩৫০-এর মতই থাকতে পারে। কিন্তু এই বাইকের স্টাইলিং ফিচার্স খানিক আলাদা হতে চলেছে।

এরই মধ্যেই এই বাইকের ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে যে এই বাইকটি বাজারে আসছে ইউ আকারের হ্যান্ডলবারের সঙ্গে। এই বাইকে থাকছে একটা লম্বা উইন্ডস্ক্রিন। রয়্যাল এনফিল্ডের এই বাইকটি। হোয়াইট ওয়াল টায়ারের সঙ্গে আসছে বাজারে। থাকছে সিঙ্গল সিটের ফিচার্স। পিলিয়ন সিটের বিকল্প পাওয়া যাবে এই বাইকে।রয়্যাল এনফিল্ডের এই বাইক জে সিরিজের মোটরসাইকেলের সঙ্গে বাজারে আসছে। এই বাইকে ৩৪৯ সিসির ইঞ্জিন থাকছে। ৫ স্পিডের গিয়ারবক্স এই বাইকের

ইঞ্জিনের সঙ্গে যুক্ত থাকবে বলে জানা গিয়েছে। এই বাইকে যে ইঞ্জিন ইনস্টল করা হয়েছে, তা ২০ বিএইচপি শক্তি ও ২৭ এনএম টর্ক উৎপন্ন করে।এর আগে গত বছরে রয়্যাল এনফিল্ড বাজারে এনেছিল এই ক্লাসিক ৩৫০ মডেলটি। এই বাইকের এক্স শোরুম দাম ছিল ভারতে ১ লাখ ৯৩ হাজার রুপি থেকে শুরু এবং সর্বোচ্চ দাম ছিল ২ লাখ ৩০ হাজার রুপি। নতুন গোয়ান ক্লাসিক ৩৫০ মডেলের বাইকটির দাম ২ লাখের বেশি হতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: এবিপি নিউজ


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: