বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

আট দফা দাবিতে জাবিতে ব্লকেড কর্মসূচি

ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় ৮ দফা দাবিতে জাহাঙ্গীরনগর ব্লকেড কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।বুধবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব দরজায় তালা ঝুলিয়ে দিয়ে প্রধান ফটকে ৮ দফা দাবিতে অবস্থান নিয়েছেন তারা।

এর আগে মঙ্গলবার সন্ধ্যার দিকে ক্যাম্পাসের শহীদ মিনার-সংলগ্ন নতুন কলাভবনের সামনের রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় দুর্ঘটনাকবলিত হন। নিহত আফসানা করিম রাচি বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি শেরপুর জেলায়।

সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, সন্ধ্যার দিকে কলাভবনের সামনের রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন রাচি। এ সময় হঠাৎ দ্রুতগামী একটি ব্যাটারিচালিত রিকশা তাকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে মাথা ও মুখে গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে জাবির কেন্দ্রীয় মেডিকেল সেন্টারে নিলে কর্তব্যরত চিকিৎসক এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: