রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে

প্রতিদিন বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষ ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। চ্যাট নিরাপত্তা, এইচডি কোয়ালিটি ছবি, ভিডিও আদান-প্রদান করা যায় খুব সহজে। প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের নিরাপত্তা ও হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে নানান ফিচার যুক্ত করছে।

একই ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট এবং একাধিক অ্যাকাউন্টে একই অ্যাকাউন্ট ব্যবহার করার মতো সুবিধাও রয়েছে প্ল্যাটফর্মটিতে। এছাড়া চ্যাট লক, কাস্টম চ্যাটসহ নানান নিরাপত্তা সুবিধা আছে হোয়াটসঅ্যাপে। অনেকেই হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করতে চান।

কিন্তু হোয়াটসঅ্যাপের নিজস্ব কল রেকর্ড ফিচার নেই। তবে থার্ড পার্টি অনেক অ্যাপ আছে যেগুলো দিয়ে খুব সহজে হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করতে পারবেন। যেমন-কিউব এসিআর, জনপ্রিয় এই কল রেকর্ডিং অ্যাপ হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করতে পারে। শুধু তাই নয়, অন্যান্য প্ল্যাটফর্মেও এর মাধ্যমে কল রেকর্ড করা সম্ভব। এছাড়া আরও বেশ কিছু অ্যাপ আছে এমন।

হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন যেভাবে এজন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে কিউব এসিআর, সালেসট্রেইল অথবা এসিআর কল রেকর্ডার কিংবা আপবার পছন্দ মতো কল রেকর্ডিং অ্যাপ ডাউনলোড করে নিন।এবার কল রেকর্ডিং অ্যাপকে প্রয়োজনীয় অনুমতি দিতে হবে।কিছু অ্যাপের ক্ষেত্রে তো ম্যানুয়ালি কল রেকর্ডিং এনেবল করতে হতে পারে।একবার সেট-আপ হয়ে গেলে ওই অ্যাপ নিজে থেকেই হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করতে শুরু করে দেবে। কল শেষ হওয়ার পরে অ্যাপের মধ্যেই রেকর্ড করা কলটি শুনতে পাবেন ব্যবহারকারী।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: