রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

শীতে পানি গরম করতে গিজার নাকি হিটার রড কোনটা ভালো?

শীতের সময় বাসাবাড়িতে সবচেয়ে বেশি যে গ্যাজেটটি কাজে লাগে সেটি হচ্ছে গিজার। গোসলের জন্য কিংবা খাওয়ার পানি গরম করার ঝামেলা থেকে রেহাই মেলে ঘরে একটি গিজার থাকলে। এছাড়া অনেকেই হিটার রড ব্যবহার করেন গরম পানি ব্যবহার করেন।

পানি গরম করার জন্য গিজার এবং ইমারসন দুটোই ভালো। উভয়েরই নিজস্ব সুবিধা এবং অসুবিধা রয়েছে। ইমারসন রড বাজেট ফ্রেন্ডলি এবং পোর্টেবল। অন্যদিকে গিজার দীর্ঘমেয়াদি সুবিধা দেয়, সঙ্গে নিরাপদও। তবে দামে বিস্তর ফারাক হয়েছে।

তবে কোনটি ব্যবহার নিরাপদ এবং বিদ্যুৎ সাশ্রয়ী তা ভেবে দেখেছেন কি? ইমারসন রড বা গিজার উভয় ব্যবহারের কিছু সুবিধা অসুবিধা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক-

ইমারসন রডইমারসন রডের দাম ৩০০ টাকা থেকে শুরু। ১৫০০ টাকা পর্যন্ত হতে পারে। এককথায় বাজেট ফ্রেন্ডলি। বিশেষ করে ছাত্রছাত্রী বা ছোট পরিবারগুলোর জন্য। সাধারণত ১.৫ থেকে ২.০ কিলোওয়াট বিদ্যুৎ খরচ হয়। ঘণ্টা হিসেবে ধরলে ১.৫ ইউনিট।

ইমারসন রডের সুবিধা হলো এটা পোর্টেবল যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। যারা মেসে থাকেন তাদের জন্য সুবিধাজনক। কিংবা সপরিবারে বেড়াতে গেলেও স্বচ্ছন্দ্যে ব্যাগে ঢুকিয়ে নিতে পারেন। খুব হালকা। পানি গরম হতে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে। তবে পানিতে সঠিকভাবে ডোবাতে হবে। সমস্যা হলো ইমারসন ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে। একটু এদিক ওদিক হলেই কারেন্ট লাগতে পারে।

গিজারগিজারের দাম সাধারণত ৩ হাজার টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত হয়। তাই বাথরুমে গিজার লাগাতে গেলে হাতে টাকা থাকা প্রয়োজন। ইনস্ট্যান্ট গিজারে ৩ থেকে ৫ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ হয়। স্টোরেজ গিজারে ২ থেকে ৩ কিলোওয়াট। ইমারসন রডের থেকে বেশি।

এর সবচেয়ে বড় সুবিধা হল, স্যুইচ টিপলেই পানি গরম হয়ে যায়। ইনস্ট্যান্ট গিজার ছোট পরিবারগুলোর জন্য এবং স্টোরেজ গিজার বড় পরিবারগুলোর জন্য আদর্শ। এতে তাপমাত্রা নিয়ন্ত্রণ, পাওয়ার ইন্ডিকেটর এবং পিইউএফ ইনস্যুলেশন এর মতো ফিচার থাকে। সমস্যা বলতে এর দাম বেশি। ব্যবহারের জন্য বাথরুমে অতিরিক্ত জায়গারও প্রয়োজন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: