বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

বুয়েটে ভর্তির আবেদন শুরু শনিবার, ফি দিতে হবে দুইবার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ সেশনের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে শনিবার (৩০ নভেম্বর)। এবারও প্রাক-নির্বাচনী ও মূল পরীক্ষার মাধ্যমে দুই ধাপে ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে। এ জন্য শিক্ষার্থীদের গুনতে হবে আলাদা ফি।বুয়েটের ভর্তি বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ‘ক’ গ্রুপে প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ থাকবে। ‘খ’ গ্রুপে থাকবে প্রকৌশল বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ।

আবেদনকারী শিক্ষার্থীদের অনলাইনে আবেদনপত্র পূরণের সময়ে প্রাথমিক আবেদন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে। যারা প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হবেন, তাদের ‘ক’ গ্রুপের জন্য ৮০০ টাকা এবং ‘খ’ গ্রুপের জন্য ১০০০ টাকা ফি দিতে হবে। এ টাকা জমা দিয়ে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। তবে মূলভর্তি পরীক্ষার আগে আর কোনো ফি দিতে হবে না।

প্রাক-নির্বাচনী পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় মেধার ভিত্তিতে নির্বাচিত আবেদনকারীরা মূলভর্তি পরীক্ষায় অংশ নেবেন। মূলভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ ফেব্রুয়ারি। বুয়েটে ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: