শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
শীতে ঠান্ডা কমিয়ে পা গরম রাখতে যা করবেন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে শঙ্কা দেখছেন রপ্তানিকারকেরা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে ‘সংযমের পরিচয় দিয়েছেন’ রাজনীতির ‘মহাগুরু’ পুতিন: কুশনার কেন ২৬ বছর আগের স্টাইল বেছে নিলেন তাসনিয়া ফারিণ, দেখুন ছবিতে ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা কফি কালচারে টানাপোড়েন, জেনে নিন ক্যাফে রাজধানী কোন শহর শরীরে ট্যাটু থাকলে কি অজু ও ফরজ গোসল শুদ্ধ হবে পত্রিকা: ‘বোয়িং ক্রয়, তুলা আমদানি বৃদ্ধি- কোনো কিছুই যুক্তরাষ্ট্রের শুল্কারোপ থামাতে পারেনি’ সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার

দুর্ঘটনা থেকে প্রেমের নায়িকা সোনাল

ভারতের অভিনেত্রী সোনাল সেহগাল। তিনি হলিউডের নতুন একটি সিনেমায় অভিনয় করেছেন। ‘দ্য গ্রেট ডিপারচার’ নামের সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত। ছবিটি পরিচালনা করেছেন পিয়েরে ফিলমঁ।এটি তৈরি হচ্ছে কেভিআর প্রোডাকশন্সের অধীনে। ছবির শুটিং ভারতে হয়েছে এবং বর্তমানে এটি সম্পাদনার পর্যায়ে রয়েছে।সোনাল ছবিটির স্ক্রিপ্টও লিখেছিলেন লকডাউন সময়কালে। এর প্রাথমিক নাম ছিল ‘ট্রাভেলার্স’। পরে নাম পরিবর্তন করা হয়।

সিনেমাটিতে একটি যুগলের গল্প তুলে ধরা হয়েছে যারা কাশীতে যাওয়ার জন্য বের হয়। একটি দুর্ঘটনা তাদের সম্পর্কে ঘনিষ্টতা তৈরি করে। অবশেষে প্রেমে পড়ে যায়। সম্পূর্ণ বিপরীত সমাজ ও পরিবারের দুটি মানুষ কাছাকাছি এসে সম্পর্কে জড়িয়ে যাওয়ার গল্পের ছবিটি সমাজে পিতৃতন্ত্রের সমস্যাগুলোকে দর্শকের সামনে নিয়ে আসবে।

সোনাল বলেন, ‘একটি সমাজে নারীর বেড়ে ওঠা সহও হওয়ার কথা ছিল। কিন্তু দেখা যায় নারীকে অনেক কঠোর শাসনের মধ্যে বেড়ে উঠে বেঁচে থাকতে হয়। আমি আমার শৈশব ও কৈশোরে প্রায়ই অনুভব করতাম পরিবার এবং সমাজের মধ্যে দ্বন্দ্ব আছে। সেই অনুভূতিগুলো প্রকাশ করার জন্য এই সিনেমাটিকে বেছে নিয়েছিলাম।’

ছবিতে সোনালের সহ-অভিনেতা হিসেবে দেখা যাবে অস্ট্রেলিয়ান অভিনেতা জাভিয়ের স্যামুয়েলকে। তিনিও ছবিটির প্রশংসা করে বলেন, ‘এই ছবিতে হৃদয়গ্রাহি গল্প রয়েছে। কিভাবে দুই ভিন্ন পৃথিবী থেকে আসা মানুষ একত্রিত হয়ে প্রেমে পড়তে পারে- খুব চমৎকারভাবে সেটি এখানে তুলে ধরা হয়েছে।’খুব দ্রুতই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: