বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারসহ প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি

চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনসহ বিশ্ববিদ্যালয়টির উপ উপাচার্য ও ট্রেজারারসহ প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে নগরীর জিইসি এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাসে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা।

চট্টগ্রাম সিটি করপোরেশনের অর্থায়নে এবং জমিতে প্রতিষ্ঠিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়টি সাত বছরেরও বেশি সময় ধরে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পরিবারের দখলে রয়েছে বলে অভিযোগ তোলেন তারা। চসিকের পক্ষে আদালতের রায় থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা বিশ্ববিদ্যালয়টি নিজেদের পারিবারিক সম্পত্তির মতো ব্যবহার করেছে। এমনকি দখলকে

স্থায়ী করতে ট্রাস্টি বোর্ডে যুক্ত করা হয়েছে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের সদস্যদের। এর ফলে চসিক বিশ্ববিদ্যালয় থেকে কোনো আয় পাচ্ছে না।

বিভি/পিএইচ


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: