শনিবার, ২৭ Jun ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরির সুযোগ, ৭ পদে নিয়োগ দেবে ইজিবি ৪৩তম বিসিএসের নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ চীনের সক্ষমতা ও সম্ভাবনা অনেক, প্রশ্ন হলো কতটা কাজে লাগাতে পারব: মুন্সি ফয়েজ আহমেদ পবিত্র আশুরা আজ রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার এক মাসের মধ্যে দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছ ও যৌক্তিক পদ্ধতির সুপারিশ করবে কমিটি চাঁদখালী বাজার বণিক সমিতি ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত নিউইয়র্কে একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়াল

নিউজ ডেস্ক : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বিশ্বজুড়ে ২ কোটি ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৭৩ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৬৪ লক্ষ ৮৯ হাজার ৬৩৬ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৮ লাখ ৭৩ হাজার ৫৫২ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছে ১ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ২২ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শুক্রবার বিকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৩ লাখ ৩৫ হাজার ২৪৪ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৮ জনের।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪০ লাখ ৪৬ হাজার ১৫০ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৪ হাজার ৭২৯ জনের।

বিশ্বে আক্রান্ত বিবেচনায় তৃতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় উঠে এসেছে পঞ্চম স্থানে। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৯ লাখ ৩৬ হাজার ৭৪৭ জন এবং মৃত্যু হয়েছে ৬৮ হাজার ৫৬৯ জনের।

মৃত্যু বিবেচনায় তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো, তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ছয় নম্বরে। মেক্সিকোতে শুক্রবার বিকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬ লাখ ১৬ হাজার ৮৯৪ জন এবং মৃত্যু হয়েছে ৬৬ হাজার ৩২৯ জনের।

ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে চতুর্থ স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান ১২তম। শুক্রবার বিকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৪১১ জন এবং মৃত্যু হয়েছে ৪১ হাজার ৫২৭ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: