শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে শঙ্কা দেখছেন রপ্তানিকারকেরা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে ‘সংযমের পরিচয় দিয়েছেন’ রাজনীতির ‘মহাগুরু’ পুতিন: কুশনার কেন ২৬ বছর আগের স্টাইল বেছে নিলেন তাসনিয়া ফারিণ, দেখুন ছবিতে ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা কফি কালচারে টানাপোড়েন, জেনে নিন ক্যাফে রাজধানী কোন শহর শরীরে ট্যাটু থাকলে কি অজু ও ফরজ গোসল শুদ্ধ হবে পত্রিকা: ‘বোয়িং ক্রয়, তুলা আমদানি বৃদ্ধি- কোনো কিছুই যুক্তরাষ্ট্রের শুল্কারোপ থামাতে পারেনি’ সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার নড়াইলে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন

আসছে পুষ্পা ৩, মুক্তি কবে?

নতুন ছবির মুক্তির সময়ে একাধিক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। কোথাও বিষাক্ত গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে, কোথাও ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ, আবার কোথাও প্রেক্ষাগৃহে আগুন লাগার মতো ঘটনাও ঘটেছে। এসব কিছুর পরেও ‘পুষ্পা ২’ নিয়ে অল্লু অর্জুনের ভক্তদের উন্মাদনা থেমে যায়নি। বরং ছবির শেষে সেই উল্লাস আরও বাড়িয়ে দিয়েছে। নির্মাতা সুকুমারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ‘পুষ্পা ৩’-এর।

ছবি দেখার পর যখন দর্শকরা উচ্ছ্বসিত হয়ে বাড়ি ফিরছিলেন, ঠিক তখনই মনখারাপের খবর এল। ছবির সিক্যুয়েল আসবে ঠিকই, কিন্তু সেটা হতে হবে ছয় বছরের অপেক্ষার পর! এতগুলো বছর একটি ছবির জন্য অপেক্ষা করা কি সম্ভব? ভক্তরা একেবারেই মেনে নিতে পারছেন না। তাদের প্রশ্ন, যদি কোনো ছবির ফ্র্যাঞ্চাইজি ব্লকবাস্টার হয়, তাহলে তার পরবর্তী পর্ব দ্রুত মুক্তি পেলে আরও ভালো হয়, কিন্তু কেন সুকুমার বা অল্লু অর্জুন সেই পথে হাঁটছেন না?

এমন সময়, ছবির পরবর্তী পর্ব নিয়ে আলোচনা তুঙ্গে ওঠার পর নির্মাতা সুকুমার তার সময় নেওয়ার কারণ জানিয়েছেন। সুকুমারের মতে, ছবির চিত্রনাট্য এখনো প্রক্রিয়াধীন, এবং সেটি তৈরি করতে কিছুটা বেশি সময় লাগবে। দ্বিতীয়ত, অল্লু অর্জুনের হাতে একাধিক ছবির কাজ রয়েছে, যেগুলোর কাজ ‘পুষ্পা ২’-এর কারণে থেমে ছিল। এখন সেগুলো শেষ করতে হবে। সুতরাং, ‘পুষ্পা ৩’ মুক্তি পেতে পারে ২০২৮ বা ২০২৯ সালে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: