শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে শঙ্কা দেখছেন রপ্তানিকারকেরা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে ‘সংযমের পরিচয় দিয়েছেন’ রাজনীতির ‘মহাগুরু’ পুতিন: কুশনার কেন ২৬ বছর আগের স্টাইল বেছে নিলেন তাসনিয়া ফারিণ, দেখুন ছবিতে ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা কফি কালচারে টানাপোড়েন, জেনে নিন ক্যাফে রাজধানী কোন শহর শরীরে ট্যাটু থাকলে কি অজু ও ফরজ গোসল শুদ্ধ হবে পত্রিকা: ‘বোয়িং ক্রয়, তুলা আমদানি বৃদ্ধি- কোনো কিছুই যুক্তরাষ্ট্রের শুল্কারোপ থামাতে পারেনি’ সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার নড়াইলে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন

রানা বর্তমানের নতুন টেলিছবিতে লামিয়া লাম

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পাওয়া লামিয়া লামকে দেখা যাবে এবার ‘এতদিন কোথায় ছিলে’ টেলিছবিতে। এটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক রানা বর্তমান।প্রধান চরিত্রে লামিয়া লামের সঙ্গে জুটি বেঁধেছেন তরুণ মেধাবী অভিনেতা সোহেল মণ্ডল। টানা তিনদিন শুটিং-এর পর টেলিফিল্মটি এখন সম্পাদনার টেবিলে। চলতি মাসেই দেশের প্রথম সারির একটি টিভি চ্যানেল ও ডিজিটাল ফ্ল্যাটফর্মে এটি প্রকাশিত হবে।

ত্যাগ বিশ্বাস আর ধৈর্য্য একটি সম্পর্ককে কতোটা মধুর করে, কতোটা আপন করে তা নিয়ে ‘এত দিন কোথায় ছিলে’র গল্প। টেলিফিকশনটি প্রযোজনা করেছেন গ্রীন ওয়েব এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান শাহেদ চৌধুরী। রচনা করেছেন ‘পোড়ামন ২’, ‘লিডার আমি বাংলাদেশ’সহ বেশকিছু জনপ্রিয় চলচ্চিত্রের লেখক দেলোয়ার হোসেন দিল। চিত্রগ্রহণ করেছেন ক্যামেরা আর্টিস্ট আমির হামজা। আলোকসজ্জায় ছিলেন কাশেম।

টেলিছবিটিতে আরও অভিনয় করেছেন নিয়াজ মোহাম্মদ তারিক, হাসিমুন, আনবি রনি, মিষ্টি আক্তার, অরশি রহমান, রাজন, আব্দুল আজিম। বিশেষ ভূমিকায় দেখা যাবে জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিমুল্লাহ খোকনকে।

নির্মাতা রানা বর্তমান বলেন, ‘ঢাকা ও ঢাকার বাইরে শুটিং করেছি। শুটিং করতে গিয়ে হরেক সমস্যার সম্মুখীন হলেও সকল বাধাকে উপেক্ষা করে কাজটি শেষ করেছি। এর গল্পটি দেহ কিংবা যৌন ক্ষুধার নয়, গল্পটি মনের ক্ষুধা আর অন্ধবিশ্বাসের একটি মিস্ট্রি। গল্পটি প্রেমের, গল্পটি ত্যাগের, গল্পটি বিশ্বাসের। অচিরেই দেখতে পাবেন। আশা করছি দর্শক টেলিছবিটি উপভোগ করবেন।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: