শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে শঙ্কা দেখছেন রপ্তানিকারকেরা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে ‘সংযমের পরিচয় দিয়েছেন’ রাজনীতির ‘মহাগুরু’ পুতিন: কুশনার কেন ২৬ বছর আগের স্টাইল বেছে নিলেন তাসনিয়া ফারিণ, দেখুন ছবিতে ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা কফি কালচারে টানাপোড়েন, জেনে নিন ক্যাফে রাজধানী কোন শহর শরীরে ট্যাটু থাকলে কি অজু ও ফরজ গোসল শুদ্ধ হবে পত্রিকা: ‘বোয়িং ক্রয়, তুলা আমদানি বৃদ্ধি- কোনো কিছুই যুক্তরাষ্ট্রের শুল্কারোপ থামাতে পারেনি’ সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার নড়াইলে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন

বাগদান শেষ, জানা গেলো কাকে বিয়ে করছেন সেলেনা গোমেজ

হলিউডের এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্ক ভাঙার পর তিনি প্রেম করছিলেন তরুণ মিউজিশিয়ান বেনি ব্লাঙ্কোর সঙ্গে। এবার তার সঙ্গেই ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরইমধ্যে হয়ে গেছে বাগদানও।সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগদানের আংটির ছবি পোস্ট করে সেই ঘোষণা নিজেই দিয়েছেন সেলেনা। ক্যাপশনে লিখেছেন, ‘চিরকালের জন্য শুরু…’ সেলেনা সেই পোস্টে বেশ কিছু ছবি দিয়েছেন। যেখানে তাকে বেনি ব্লাঙ্কোর সঙ্গে অন্তরঙ্গ দেখা গেছে। আছে আংটি পরার ছবিও।

এই যুগল ২০২৩ সালে প্রেম শুরু করেন। ২০২৪ সালের মে মাসে ব্লাঙ্কো জানিয়েছিলেন তারা সংসার করার স্বপ্ন দেখছেন। ‘দ্য হাওয়ার্ড স্টার্ন শো’তে সেলেনাকে নিজের আত্মবিশ্বাসের প্রেরণা হিসেবে সম্মান জানান তিনি। সম্পর্ক নিয়ে বলেন, ‘সে আমার চারপাশে থাকলেই সব সুন্দর হয়ে যায়। আমরা পুরো দিনটা হাসি। সে আমাকে অনুপ্রাণিত করে। আমি কাজ থেকে বাসায় ফিরে ভাবি আমার দিন তার সংস্পর্শে ভালো গেছে।’

সেলেনাও সম্পর্কটা উপভোগ করেন। কোনো লুকোচুরিতে না গিয়ে সবসময় বেনির সঙ্গে প্রেমটা প্রকাশ্যে রাখার ব্যাপারে তিনি গত মাসেই কথা বলেন এক সাক্ষাৎকারে। তিনি বলেন, ‘আমি মনে করি, এটা আমার জীবনের সবচেয়ে নিরাপদ সম্পর্ক। আমি এই মানুষটির সঙ্গে আমার ভবিষ্যত দেখতে পাচ্ছি। তাকে নিয়ে লুকোচুরির কিছু নেই। আর আমি মনে করি যখন প্রকাশিত

থাকবেন তখন লোকজন আপনাকে নিয়ে আর সন্দেহগ্রহস্ত হবে না, অতিরিক্ত কৌতুহলী হবে না।’সেই প্রেম এখন বিয়েতে গড়াতে চলেছে। তবে কবে কখন তারা বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন সে বিষয়ে কোনোকিছুই নিশ্চিত হওয়া যায়নি। বলে রাখা ভালে, সেলেনা ও বেনি- দুজনেরই এটি প্রথম বিয়ে হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: