বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা ‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপির, সত্যিই কি বদলে যাচ্ছে রাজ্যটির নাম নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শিপন ৩ দিনের রিমান্ডে পুলিশে অভ্যন্তরীণ নজরদারি: দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, একজন হেফাজতে, নজরদারিতে অনেকে শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা বাংলাদেশের ওপর নতুন মার্কিন শুল্ক হতে পারে ১৮% পর্যন্ত বড় বোন শাবনাজকে নিয়ে মজার এক বিভ্রান্তির কথা জানালেন মৌ আইওয়ায় মজুত ছিল বিপুল পরিমাণ বিষাক্ত বিস্ফোরক, ১২০ কিমি পর্যন্ত দূষণের শঙ্কা

বিশ্বজুড়ে ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামে বিভ্রাট

মেটার মালিকানাধীন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে বিভ্রাট দেখা দিয়েছে।বুধবার (১১ ডিসেম্বর) দিনগত রাত ১২টায় বিশ্বজুড়ে অসংখ্য ব্যবহারকারী বিভ্রাটে পড়েছেন।ফেসবুকে প্রবেশ ও কিছু শেয়ার করতে গেলে একটি বার্তা দেখানো হচ্ছে, তা হলো- ‘আমরা যত দ্রুত সম্ভব এটি ঠিক করার জন্য কাজ করছি।’আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টর ডটকম এ তথ্য জানিয়েছে।

ডাউন ডিটেক্টর জানায়, বিশ্বের বিভিন্ন অঞ্চলের ১০ হাজারেরও বেশি ব্যবহারকারী ফেসবুকে অ্যাক্সেস করতে সমস্যায় পড়েছেন বলে জানিয়েছেন। এছাড়া সাড়ে ৭ হাজারের বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন।

একইভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েছেন ১০ হাজারেরও বেশি ব্যবহারকারী। এছাড়া ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করতে সমস্যায় পড়ে রিপোর্ট করেছেন ১৪ হাজারেরও বেশি ব্যবহারকারী।

ডাউন ডিটেক্টর ডটকম বলছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে তীব্র স্পাইক দেখাচ্ছে। ফলে অনেকেই সমস্যায় পড়েছেন।তবে এ নিয়ে মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এর আগে চলতি বছরে মার্চ এবং এপ্রিল মাসে ঘণ্টাখানেকের জন্য অচল হয়ে গিয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেটার নতুন পরিষেবা থ্রেডস। ব্যবহারকারীরা জানান, সেসময় ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বার বার লগ আউট হয়ে যাচ্ছিল।

তারও আগে ২০২১ সালে ফেসবুকে বিঘ্ন দেখা দিয়েছিল। সেইবার প্রযুক্তিগত সমস্যার কারণে মেটাধীন সব সামাজিক যোগাযোগমাধ্যম অচল হয়ে পড়েছিল। প্রায় সাত ঘণ্টা বন্ধ ছিল পরিষেবা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: