রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

নতুন এসইউভি গাড়ি আনছে শাওমি

জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা সংস্থা শাওমি। বাজারে আসছে চিনের টেক জায়ান্ট সংস্থা শাওমির প্রথম বৈদ্যুতিক এসইউভি ওয়াই ইউ ৭। অসংখ্য নতুন নতুন ফিচার দিয়ে সাজানো হয়েছে এই বৈদ্যুতিক গাড়িটিকে।

শাওমির বৈদ্যুতিক গাড়িতে চোখ ধাঁধানো ডিজাইন করা হুইল রয়েছে, আর এই হুইলের জন্যই এর সৌন্দর্য আরও ফুটে উঠেছে। এই এসইউভির পেছনে এসইউ সেভেনের মত এলইডি টেল ল্যাম্প বসানো রয়েছে, এর কারণে এই গাড়ির লুক দুর্ধর্ষ হয়ে উঠেছে। আর এতে থাকবে বেশ কিছু হাইটেক ফিচার।

শাওমির এই এসইউভি ওয়াই ইউ সেভেন প্রায় ৫ মিটার লম্বা এবং এটি একটি প্রিমিয়াম সেডান এবং টপ এন্ড ভ্যারিয়ান্টে ডুয়াল মোটর সেট আপ রয়েছে। শুধু তাই নয়, এই গাড়িতে ১০১ কিলোওয়াট আওয়ারের একটি বড় কিলিন ব্যাটারি রয়েছে।

এই গাড়িটি একবার সম্পূর্ণ চার্জ দিলে মোট ৮০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। ডুয়াল মোটর সেট আপ সহ এই গাড়িতে ৬০০ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। মাত্র সাড়ে সাত ঘণ্টায় পুরোপুরি চার্জ হবে গাড়িটি। দ্রুত চার্জিং করলে ৬৫ মিনিট সময় লাগবে।

এই মুহূর্তে চীনের বাইরে এই গাড়িটি লঞ্চ করার পরিকল্পনা নেই শাওমি সংস্থার। চীনের বাজারে এরই মধ্যে গাড়িটি পাওয়া যাচ্ছে। কার নিউজ চায়না অনুসারে এসইউ৭-এর মূল্য ২ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ ৫০ হাজার ইউয়ান এর মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: কারসগাইড


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: